ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পথচারীর সাহসিকতায় ছিনতাইকারী জনতার হাতে আটক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাইয়ের সময় মাইন উদ্দিন (৩২) নামে এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। উত্তেজিত স্থানীয় জনতা এক পর্যায়ে ওই ছিনতাইকারীর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করে। বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আটক ছিনতাইকারী মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী চক্র রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গতিরোধ করছিল। একপর্যায়ে তারা এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং তার সঙ্গে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

এ সময় গুরুতর আহত অবস্থায় ওই পথচারী মাইন উদ্দিনকে জাপটে ধরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় মাইন উদ্দিনের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা মাইন উদ্দিনকে ধরে ফেলে।

এ সময় উপস্থিত লোকজন ঘটনার ভয়াবহতা এবং পথচারীর রক্তাক্ত অবস্থা দেখে চরম উত্তেজিত হয়ে পড়ে। গণধোলাইয়ের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারী মাইন উদ্দিনের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে, ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জনতার হাতে আটক ছিনতাইকারী আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভ/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
এক কোটি টাকার ওষুধ কিনে পার্বত্য জেলা পরিষদ থেকে চার কোটি টাকার বিল উত্তোলন করার দায়ে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ড. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে বিগত একমাস আগে ওএসডি করা হয়েছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারনে এই সিভিল সার্জনকে আবারো স্বপদে বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন চলতি দায়িত্ব পদে পদায়ন করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত: এক কোটি টাকার ওষুধ কিনে চার কোটি টাকা উত্তোলন, টেন্ডারে অনিয়ম এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজের সূত্র ধরে ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বান্দরবানের সিভিল সার্জন চলতি দায়িত্ব পদ থেকে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছিল। এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের মতো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বান্দরবানের বেশ কয়েকজন ​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ১ কোটি টাকার ওষুধ ৪ কোটি টাকায় কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে সিভিল সার্জন শাহীনের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাকে ওএসডি করায় সাধারণ মানুষ আশার আলো দেখলেও, এক মাসের মাথায় আবারও একই পদে ফিরিয়ে আনাটা রহস্যজনক। আরটিভি/ এসকেডি
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
‘আমিও তো সন্তানহারা, স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’
অপ্রতিমের হত্যার ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন তার বাবা-মা। দেখা যায়, একটি কক্ষে হাতে স্যালাইন নিয় শুয়ে ছিলেন অপ্রতিমের মা নাহিদা।
‘আমিও তো সন্তানহারা, স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’
একদিনে আলোচিত ৪ হত্যাকাণ্ড: কী হয়েছিল সেদিন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চারটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন।
একদিনে আলোচিত ৪ হত্যাকাণ্ড: কী হয়েছিল সেদিন
আরও পড়ুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
হাসপাতাল থে‌কে ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
বিমানবন্দরে সোনা ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩