মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ : দুদু

আরটিভি নিউজ

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ , ০৫:১১ পিএম


শামসুজ্জামান দুদু
ফাইল ছবি

‘বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, শুধু একটু ধাক্কা দিতে হবে। নয়াপল্টনে খালেদা জিয়াকে নিয়ে আসব। আপনারা সবাই তৈরি আছেন তো?

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।

তিনি আরও বলেন, সময় সমাগত সবাই তৈরি থাকেন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন।

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission