ওমর সানীর জন্মদিনে মিশা

‘তোর মতো খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ মে ২০২৪ , ০৪:৪২ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী। চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সোমবার (৬ মে ) তার জন্মদিন। আরটিভির পক্ষ থেকে এই নায়কের জন্মদিনে রইল শুভেচ্ছা।  

বিজ্ঞাপন

জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ওমর সানী। সোমবার (১১ মে) বেলা ১১টায় ওমর সানীকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন জলচ্চিত্রের গুণী অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপাতি মিশা সওদাগর। চলচ্চিত্রের বাইরেও তারা দুজন বেশ ভালো বন্ধু। জন্মদিনে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা লিখেন, গল্প উপন্যাস সিনেমা নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি, কিন্তু তোর মতো খাটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম, হে প্রেমিক। শুভ জন্মদিন, হে প্রেমিক। শুভ জন্মদিন, ওমর সানী। 

বিজ্ঞাপন

১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন ওমর সানী। তার সিনেমায় অভিষেক হয় ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‍‍‘এই নিয়ে সংসার‍‍’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি টানা কাজ করে গেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‍‍‘চাঁদের আলো‍‍’, ‍‍‘প্রেম প্রতিশোধ‍‍’, ‍‍‘মহৎ‍‍’, ‍‍‘প্রেমগীত‍‍’, ‍‍‘আখেরি হামলা‍‍’, ‍‍‘হারানো প্রেম‍‍’, ‍‍‘চাঁদের হাসি‍‍’, ‍‍‘দোলা‍‍’, ‍‍‘আত্ম অহংকার‍‍’, ‍‍‘কুলি‍‍’, ‍‍‘আমি তুমি সে‍‍’, ‍‍‘পাগল তোর জন্য রে‍‍’ ও ‍‍‘আজব প্রেম‍‍’ প্রভৃতি।

ক্যারিয়ারের প্রথম ধাপে ওমর সানী নায়কের চরিত্রে অভিনয় করেছেন। এরপর তিনি অনেকটা মুটিয়ে যান। যার ফলে নায়কের ভূমিকায় আর কাজ করতে পারেননি। ২০০৫ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ‍‍‘ওরা দালাল‍‍।’ সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে ওমর সানী হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর স্বামী। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান তারা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন। শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ওমর সানীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’ । সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission