ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০১:২৯ পিএম


ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রোববার (১২ মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission