যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী: শফিকুর রহমান

আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০১:২৯ পিএম


‘যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দল যেকোনো প্রয়োজনে মাগুরার শিশু আছিয়ার পরিবারের পাশে থাকবে। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। তবে ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে।

এর আগে, আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান জামায়াত আমির। এ সময় তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পরে কবর জিয়ারতের পর সংক্ষিপ্ত সভা শেষে তিনি আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তবে সে সময় আছিয়ার মা আয়েশা আক্তার বাড়িতে ছিলেন না।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission