আন্দোলনের সময় হত্যাযজ্ঞে সক্রিয়রা এখন ঝটিকা মিছিল করছে: সারজিস আলম

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০২:৫৭ পিএম


‘আন্দোলনের সময় হত্যাযজ্ঞে সক্রিয়রা এখন ঝটিকা মিছিল করছে’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল, সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সকালে তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ সময় সারজিস আলম বলেন, যারা ঝটিকা মিছিল করছে, তারা কেউ নিরপরাধ নয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সক্রিয় হতে হবে। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির এই কেন্দ্রীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্যমত এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা সম্ভব। 

শুক্রবার (২১ মার্চ) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন সারজিস।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসিনা সরকারের প্রতিমন্ত্রী আরাফাতসহ কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও তার প্ররোচনা ছিল। কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করতে না পারাটা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission