‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া সংগঠন: রিজভী

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৪:৩২ পিএম


‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া সংগঠন: রিজভী
ফাইল ছবি

বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও  এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে রিজভী বলেন, তথাকথিত ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ সংগঠনটি রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission