আ.লীগকে পুনর্বাসন করতে আমাদের ভাইয়েরা জীবন দেয়নি: আখতার

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৫:৪১ পিএম


আ.লীগকে পুনর্বাসন করতে আমাদের ভাইয়েরা জীবন দেয়নি: আখতার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনও দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। তাদের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ালে বাংলাদেশের জনগণও তার বিপক্ষে দাঁড়াবে।

বিজ্ঞাপন

শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি। মুজিববাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না।

এনসিপির সদস্য সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করতে পারেনি। দ্রুত এই কার্যক্রম শুরু করতে হবে। রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে।

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission