তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে নিয়ে কাজ করতে হবে: আমিনুল হক 

আরটিভি নিউজ

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ০৮:০২ পিএম


তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে: আমিনুল হক 
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে নিয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে এ আহবান জানান তিনি।  

আমিনুল হক বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। কারণ, সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুন প্রজন্মের একটি বৃহৎ অংশের ভোট রয়েছে। আমাদেরকে সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তরুণ ভোটারদের চিন্তাভাবনাকে বাস্তবে প্রতিফলনের মাধ্যমে আমাদের সকলকে তরুণ ভোটারদের কাছে যেতে হবে।  নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির ৩১ দফা রুপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্হাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে।  আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এই বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহবান জানিয়ে আমিনুল হক বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি থাকলে সেটাকেও ভুলে যেতে হবে।  নিজেদের মধ্যে কোন কাদা ছোড়াছুড়ি করা যাবে না। 

বিজ্ঞাপন

দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ক্ষতি হোক, এমন কোন কাজকে বিএনপি সমর্থন করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি বা লুটতরাজে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। 

আমিনুল হক আরও বলেন, দলের নেতাকর্মীদের ছোট একটি ভুলের কারণে গত ১৭ বছরের ত্যাগ স্বীকারের মাধ্যমে গড়া আপনাদের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।  তাই সতর্ক থাকুন।  

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন,  ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু প্রমুখ।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission