হাফেজ হাসানের জানাজা কখন, জানালেন সাদিক কায়েম

আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৪:১২ এএম


হাফেজ হাসানের জানাজা কখন, জানালেন সাদিক কায়েম

জুলাই আন্দোলনে আহত ২৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান বৃহস্পতিবার (২২ মে) রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। 

তিনি লিখেছেন, জুলাইয়ের যোদ্ধা, আহত বীর ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হাসান চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহাদাৎ বরণ করেছেন। শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

Capture4

সাদিক কায়েম আরও লিখেছেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দোয়া করা। একইসঙ্গে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও মুহুর্ত। 

বিজ্ঞাপন

সবশেষে তিনি লিখেছেন, যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী ডা. মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। তার মরদেহ শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission