‘বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতি ঠাঁই হবে না’ 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৭:৩৯ পিএম


‘বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতি ঠাঁই হবে না’ 
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) বিকেলে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

আবু হানিফ বলেন, আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। আমরা সেই পেশীশক্তির বাহিরে মেধাভিত্তিক রাজনীতি গড়তে চাই। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে বাংলাদেশের ইতিহাসে জুন মাসে দুটি নির্বাচন হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারে।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের এই সদস্য বলেন, সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপিসহ তিনজন ও ঢাকার একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে প্রত্যাহার করা হয়েছিল। আমরা তখনই বলেছিলাম এই ঘটনায় মাঠ পর্যায়ে কেউ জড়িত নয় বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। অথচ তাদেরকে শাস্তি না দিয়ে চার পুলিশকে প্রত্যাহার করা হয়। 

বিজ্ঞাপন

আবু হানিফ বলেন, সাবেক রাষ্ট্রপতি গতরাতে দেশে ফিরেছেন, তাই তার দেশত্যাগকে কেন্দ্র করে যে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছিল তাদেরকে পূর্বের স্থানে পুনর্বহাল করা হোক।

এ সময় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার সভাপতি নুরুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission