তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন খসরু

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৬:৩৩ পিএম


তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন খসরু
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। ১ ঘন্টা ৩৫ মিনিটের এই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে তাদের বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন ইচ্ছা দেশে ফিরে যেতে পারেন। তবে এটার সিদ্ধান্ত তিনি নেবেন, সময়মতো।

এর আগে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল হয়ে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission