এনসিপি দ্রুত নিবন্ধন পাবে, আশা নাহিদের

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১০:১৯ পিএম


এনসিপি দ্রুত নিবন্ধন পাবে, আশা নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধনের শর্তের চেয়েও বেশি কাগজপত্রসহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। সব শর্তপূরণ করে কাগজপত্রসহ আমরা আবেদন জমা দিয়েছি। ২৫টি জেলা, ১০৫টি উপজেলা কমিটি ও প্রতিটি উপজেলায় ২০০ জন সমর্থক, অফিস চুক্তিসহ গঠনতন্ত্র, কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সন্ধ্যায় নাহিদ ইসলামসহ এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আরিফুর রহমান তুহিনসহ অনেকে।

নাহিদ ইসলাম বলেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হলে তা বিধিসম্মতভাবে এনসিপির জন্য বরাদ্দ হবে। আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব।

বিজ্ঞাপন

জাতীয় প্রতীক শাপলা প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা–এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। ইসির আইনবিধি আমরা পর্যালোচনা করেছি, সেই আইনগুলোতে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে (শাপলা) আবেদন করেছি। সাধারণের দল হিসেবে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আবেদন করেছি।

নাগরিক ঐক্যের ‘শাপলা’ প্রতীক চাওয়া প্রসঙ্গে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের কথা বলেছিলেন, উনারা একটি প্রতীক অলরেডি পেয়েছেন। বিদ্যমান তালিকা থেকে যদি নিষ্পত্তি হয়ে যায়, বর্তমানে যে প্রতীক (শাপলা) চেয়েছে, সেটা নেই (বিধিমালায়)। ফলে এটার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। ভবিষ্যতে নির্বাচন কমিশন বিধিমালায় এনসিপির চাওয়া প্রতীকগুলো অন্তর্ভুক্ত হবে বলে আশা করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, সংস্কার বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির কাছে এখনো প্রায়োরিটি হচ্ছে সংস্কার। সংস্কারের ওপর নির্ভর করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রধান প্রায়োরিটি সংস্কার, বিচার নিশ্চিত করা।

এর আগে বিকেলে এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দল নিবন্ধনের প্রয়োজনীয় সব কাগজপত্র কমিশনে জমা দেন। সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন ভবনের নিচে নেতাকর্মীদের বিস্তারিত জানান এনসিপির আহ্বায়ক।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission