গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১১:২২ পিএম


গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) রাতে হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি রাত ৮টা ৩৬ মিনিটের দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, হাতিরপুল অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে, গত ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। 

আরটিভি/আইএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission