কারা হেফাজতে নিহত মাহবুবের মেয়ের জিপিএ-৫, তারেক রহমানের শুভেচ্ছা

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১০:২৮ পিএম


কারা হেফাজতে নিহত মাহবুবের মেয়ের জিপিএ-৫, তারেক রহমানের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

২০১৬ সালে কারা হেফাজতে নিহত বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার এ কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাইসার ফল জানার পরপরই তারেক রহমান তাকে শুভেচ্ছা জানাতে নির্দেশ দেন। তার নির্দেশে 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন লালবাগে রাইসার বাসায় একটি প্রতিনিধি দল পাঠান।

প্রতিনিধি দলটি রাইসাকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেয়। এ সময় তাঁরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাহাদত হোসেন ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহান।

উল্লেখ্য, মাহবুব ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেন। বিএনপি দাবি করে, তিনি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission