গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশ আজ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ১০:৩০ এএম


গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশ আজ
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে আজ সমাবেশের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র-জনতার এই জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে আমরা অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহীদি মার্চ করবে গণসংহতি আন্দোলন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ ছাড়া সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা প্রমুখ বক্তব্য রাখবেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission