প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের ফেসবুকে পোস্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৬:১৫ পিএম


প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের পোস্ট
ফাইল ছবি

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ধন্যবাদ জানানো হয়।

এতে বলা হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াত আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। 

‘এ জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

Capture

উল্লেখ্য, ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর এক বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission