বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০৫:৫৮ পিএম


‘বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন’
ফাইল ছবি

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র আনার পর সামরিক স্বৈরশাসনের বিপরীতে খালেদা জিয়া গণতন্ত্র রচনা করেছিলেন। এবারও ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, খালেদা জিয়াকে বারবার জেলে যেতে হয়েছে। দণ্ড দিয়ে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারও নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। জনগণ অসন্তুষ্ট বা ভীতসন্ত্রস্ত হয় এমন কিছু করা যাবে না।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission