জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে: আলাল

আরটিভি নিউজ

রোববার, ১৭ আগস্ট ২০২৫ , ০৩:০৬ পিএম


জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে: আলাল
সংগৃহীত ছবি

জাতীয় স্বার্থের জায়গায় সবার দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিজ্ঞাপন

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় 
তিনি এ কথা বলেন। 

আলাল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভেদ ও বিতর্ক। মতভেদ না থাকলে সমাজ মৃত সমাজে পরিণত হয়। তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে। এই বিষয়ে সব রাজনৈতিক দলেরই অভিন্ন অবস্থান রয়েছে। তাই জাতীয় ঐক্যের মঞ্চ ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। যেখানে লেখা থাকবে, যারাই দায়িত্বে আসুক, তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। 

তিনি আরও বলেন, এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না। কেউ বলে না, এই খবরটা প্রচার করতে পারবে না কিংবা ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোনো সাংবাদিক আর প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে না, প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি। কোনো সংবাদকর্মী আর উপদেষ্টাদের পেছনে তেলের বোতল নিয়ে হাঁটে না। 

বিজ্ঞাপন

আলাল বলেন, মুক্ত গণমাধ্যমের কারণে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা হঠাৎ করে হয়নি। বহু আগে থেকেই এ রকম ঘটনা ঘটছিল, কিন্তু প্রচারের নিষেধাজ্ঞার কারণে মানুষ তা জানতে পারত না। এখন মানুষ জানতে পারছে। 

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission