মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

আরটিভি নিউজ

বুধবার, ২০ আগস্ট ২০২৫ , ১০:৩৬ এএম


মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে আজ হাসপাতালে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধি দল হাসপাতালে যাবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/আইএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission