বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে

বাসস

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ , ০৮:১৬ এএম


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম (ছবি: সংগৃহীত)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় আবদুস সালামের ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহে উত্তরাঞ্চলের রাজশাহী মহানগর এবং নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে হালকা ঠান্ডা অনুভব করেন। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ (বৃহস্পতিবার) বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রচুর পরিশ্রমের ফলে পর্যাপ্ত ঘুমের অভাব এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন।

তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছেন। পরিবারের সদস্য ছাড়া তার সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনসংযোগ কর্মকর্তা বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আবদুস সালামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission