হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা কটূক্তির যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

আরটিভি নিউজ

বুধবার, ২৭ আগস্ট ২০২৫ , ১১:৫৭ এএম


হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা কটূক্তির যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা কটূক্তিমূলক ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়; বরং এটি একটি মানসিকতা বা চিন্তাভাবনার প্রতিফলন। ‘ফকিন্নির বাচ্চা’ ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব। মানে হলো, চিন্তাধারায় একধরনের নীচু মানসিকতা কাজ করে।
 
এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও হাসনাত আবদুল্লাহর মতো নেতারা যে ভাষায় রাজনীতি করছেন, সেটি খুবই নিম্নমানের বলে টকশোতে অভিযোগ করেন বিএনপির এই নারী নেত্রী।

তিনি বলেন, আমার আওয়ামী লীগের সম্পাদক হওয়া নিয়ে ওরা যে ভাষায় কথা বলেছে, তার প্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া দিয়েছি। 

রুমিন ফারহানার অভিযোগ, তাদের কথাবার্তা ‘স্লাম’ এলাকায় ব্যবহৃত ভাষার মতো। কেউ এদের ফকিন্নি বলে, কেউ বস্তির ভাষা বলে, কেউ কাচড়া বলে—সেটা তাদের আচরণ থেকেই বোঝা যায়। ওরা যে ভাষায় স্লোগান দেয়, প্রতিপক্ষকে আক্রমণ করে বা ফ্রেম করে, সেটা বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলি ‘ফকিন্নির বাচ্চা’, তখন তার নিচে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে, কে কাকে ইঙ্গিত করছে।

গত রোববার (২৪ আগস্ট) রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ আখ্যা দিয়ে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের ওই বক্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।  

 

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission