‘চুপিসারে’ যার সঙ্গে বাগদান সারলেন আব্দুল হান্নান মাসউদ

আরটিভি নিউজ

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০২:০২ এএম


‘চুপিসারে’ যার সঙ্গে বাগদান সারলেন আব্দুল হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

এবার অনেকটা ‘চুপিসারে’ জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১8 সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে হান্নান মাসউদের বাগদান হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিত ছিলেন বলে হান্নান মাসউদের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী বাড়ি লক্ষীপুর। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, জেদনী বাগছাসের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও আছেন।

বিজ্ঞাপন

এদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা হান্নান মাসউদ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে আবদুল হান্নান মাসউদের রাজনৈতিক জীবন শুরু হয়। তখন তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আবদুল হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হান্নান মাসউদ।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission