মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:২৩ পিএম


মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানান। 

তিনি বলেন, ভারতের দৈনিক ‘এই সময়’ বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।’

এ অবস্থায় মহাসচিবের নির্দেশনা অনুযায়ী শায়রুল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission