কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০২:১০ পিএম


কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্তর্বর্তী সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নায়েবে আমীর বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, তেমনি মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।

এ সময় ৫ দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমীর।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission