জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: ফখরুল

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:৩৭ পিএম


জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র ৫ থেকে ৬ শতাংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে একটি সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালে যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজকে ক্ষমতা চায়।

বিজ্ঞাপন

এ সময় পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।

বিএনপির এই নেতা বলেন, চুপি চুপি ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত। এতে আমাদের দেশের পদ্মাপাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে। তাই আমাদের পদ্মাসহ নদীগুলো বাঁচানো প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, এদিন সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির কোনো সুযোগ নেই। 

তিনি বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, পদ্মার পানি বণ্টন নিয়ে মূলত সমস্যা, ২০২৬ সালে চুক্তি শেষ হবে। পদ্মার পানি আটকে দিয়ে জীবন-জীবিকা বিনষ্ট করা হয়েছে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission