শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দিন

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০২:২২ পিএম


শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করলেও তার বিরুদ্ধে ওইসব বুদ্ধিজীবীরা আজও কোনো কথা বলেননি। তারা দেশেই আছেন তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনা যেসব কথা বলছেন দিল্লিতে বসে, পারলে তার পক্ষে তারা জনমত গঠন করতেন। কিন্তু সেই অবস্থা নেই বলে তা করতে পারছেন না ওইসব বুদ্ধিজীবীরা।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তা না হলে যত আইনই করি না কেন, কোনো কাজে আসবে না।
 
সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই সনদ, গণভোট ইস্যুতে যারা অস্থিরতা তৈরি করছেন-তাদের উদ্দেশ্য ভিন্ন। যথাসময়ে নির্বাচন যেন না হয় বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয় তার পাঁয়তারা করছেন তারা।
 
জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission