রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৫:১৮ পিএম


রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির লোগো ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচন ঘিরে মনোনয়ন–সংক্রান্ত অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষের পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা—এসব বিষয় আজকের আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ও আজকের বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে।

বৈঠক শেষ হওয়ার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission