সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া, তবে...

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৫:৩৩ এএম


সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া, তবে...
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দেবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

তিনি জানান, ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিকভাবে একটু অসুস্থ। তবে শুক্রবার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission