দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপি করবে গণমিছিল

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৯:০৯ এএম


দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপি করবে গণমিছিল
ফাইল ছবি

জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে বিকালে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে।

মিছিলটি আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের এই দাবিটি প্রথম তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যা গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর এক প্রতিক্রিয়ায় উঠে আসে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল।

অন্যদিকে, গণঅধিকার পরিষদও জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করেছে। এনসিপি তাদের আজকের গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের দলীয় বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission