বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৮ এএম


বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ফাইল ছবি)

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন

পরে রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কর্মসূচি অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ১১৬টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission