খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৮ পিএম


খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে দলটি। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

দলটির মিডিয়া সেল জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission