খালেদা জিয়ার দৃঢ়তায় দেশ ভারতের দখলে যায়নি: ডা. তাহের

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১০:০৬ পিএম


খালেদা জিয়ার দৃঢ়তায় দেশ ভারতের দখলে যায়নি: ডা. তাহের
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণেই বাংলাদেশে ভারতের দখলে যায়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) হৃদরোগের চিকিৎসা শেষে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে স্বাক্ষী, বেগম জিয়া একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক নেত্রী। তার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তা অনেক আগে যেতে পারত। উনার দৃঢ়তায় তা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, ‘দেশের আজকের এই প্রেক্ষাপটে আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। দেশবাসী ও রাজনৈতিক দল— সবার প্রতি আহ্বান জানাব, আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি।’

নিজের শারীরিক অবস্থার বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘হার্টের ব্লক অপসারণে স্টেন্টিং করা হয়েছে। আল্লাহর রহমতে অনেকটা সুস্থ অবস্থায় বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক মোমিনুজ্জামান সাহেব চিকিৎসা করেছেন। ব্লক ছিল পাথরের মতো শক্ত। চিকিৎসকরা ওপেন হার্ট বা সিঙ্গাপুর যেতে বলেছিলেন। আমি দেশে রিং পড়ানোর সিদ্ধান্ত নিয়ছিলাম। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ডাক্তাররা বলেছেন, আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় আবদুল্লাহ তাহেরের সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission