ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৩ এএম


ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সানাউল্লাহ
নাজমুল হাসান ও মোহাম্মদ সানাউল্লাহ হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় নতুন কমিটিতে নাজমুল হাসানকে সভাপতি করা হয়েছে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ হক।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) ছাত্র অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়। অন্য দুজন ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্য দুই সদস্য হলেন- সিনিয়র যুগ্ম সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী। এর আগে, তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, মোহাম্মদ সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission