মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আরটিভি নিউজ  

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৩ এএম


মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদেরও সহ-সভাপতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিটিটিসি-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission