রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৫ পিএম


রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। এদিন নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

দলের পক্ষে এই সনদ গ্রহণ করে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অনেক চড়াই-উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

সাংবাদিকদেরকে নাহিদ ইসলাম বলেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে— এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে ‘এক মার্কায় নির্বাচনের জন্য’ এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার জন্য বলেছে।

বিজ্ঞাপন

এ সময় নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এ ছাড়া, অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।

ডিসি, এসপি বদলির বিষয়ে তিনি বলেন, ডিসি, এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে।

বিজ্ঞাপন

গণভোটের প্রশ্নে যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করা হয়ে নাহিদ বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না। এ ছাড়া, নির্বাচনে অপতথ্য বা ভুল তথ্যের বিস্তার রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission