দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম


দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম
শাহাদাত হোসেন সেলিম। 

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এসে বিএনপিতে যোগদান করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেন সেলিম নিজেই বলেন, আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি।

f1097814-7c05-47d5-9ffa-888553b40359

গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানায়।

তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission