ইনকিলাব মঞ্চের আহ্বান

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩ এএম


ইনকিলাব মঞ্চের আহ্বান
ফাইল ছবি

শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে হাদির নিজ হাতে গড়া সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এইটা আপনাদের বুঝতে হবে।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পোস্টে লিখা হয়, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন! এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোন সুফল নাই, উল্টো দীর্ঘমেয়াদি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা।  

দেশের শত্রুদের চেনার আহ্বান জানিয়ে পোস্টে আরও লিখা হয়, ওসমান হাদি তার এক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেইসঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন। আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই দুই একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন, সহিংসতা পরিহার করুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অপর এক পোস্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওসমান হাদি তার শত্রুর সঙ্গেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদেরকে সন্দেহের চোখে দেখুন।  কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেয়া যাবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জানা যায়। পরে হাদির অনুসারী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা রাতেই প্রতিবাদে সড়কে নেমে আসেন। এসবের মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। 

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission