যে আসন থেকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৭:০৭ পিএম


যে আসন থেকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) উত্তরা আজমপুর কাঁচাবাজারস্থ আঞ্চলিক নির্বাচন কমিশনার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এ সময় এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব মো. মান্নান তালুকদার (মাহিন), সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্সসহ জাতীয় যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

আসনটিতে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর এবং জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission