খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান 

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ১১:০৫ পিএম


খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান 
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। 

এর আগে, হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ ছাড়া, হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

বিজ্ঞাপন

এর আগে, ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও (২৭ ডিসেম্বর) হাসপাতালে যান তিনি।  

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission