ছবিতে খালেদা জিয়ার অন্তিম যাত্রা

আরটিভি নিউজ 

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০১:২৫ পিএম


ছবিতে খালেদা জিয়ার অন্তিম যাত্রা
বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে খালেদা জিয়ার মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে। ছবি: বিএনপি মিডিয়া সেল

গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আজ রাজধানী ঢাকায় মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের চোখে-মুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক ও বেদনা। বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

বিজ্ঞাপন

সকাল থেকেই জানাজাস্থল ও এর আশপাশের এলাকায় তিল ধারণের জায়গা নেই। রাজধানীসহ সারাদেশ থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জানাজায় ইমামতি করবেন। শোকাতুর এই জনসমুদ্রে বারবার প্রতিধ্বনিত হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের বীরত্বগাথা।

দীর্ঘ বছর স্বামী ও সন্তানদের বিচ্ছেদ সহ্য করা এই নেত্রী আজ ফিরে যাচ্ছেন সেই চিরস্থায়ী ঠিকানায়, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি শহীদ জিয়াউর রহমান। জানাজা শেষে কফিন যখন সংসদ ভবন এলাকা থেকে জিয়া উদ্যানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সেখানে পূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। দীর্ঘ ১৬ বছর পর মুক্ত পরিবেশে তার এই শেষ বিদায় দেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এই অন্তিম যাত্রার হৃদয়বিদারক কিছু ছবি প্রকাশ করা হয়েছে। আরটিভির পাঠকদের জন্য ছবি তুলে ধরা হলো-

1
পবিত্র কোরআন পড়ছেন খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

2
খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে জানাজার জন্য নেয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে
3
আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ
4
খালেদা জিয়ার অন্তিম যাত্রায় উত্তরসূরীকে কি দূর আকাশের তারা দেখাচ্ছেন এক মা?
5
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission