হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ১১:৩০ এএম


হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর
হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল বা অকার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েক দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব। এতদিন এই পেজটি মূলত এডমিনরা পরিচালনা করতেন।
 
হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission