১০ নেতাকর্মীকে সুখবর দিলো বিএনপি

আরটিভি নিউজ

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৩০ এএম


১০ নেতাকর্মীকে সুখবর দিলো বিএনপি
১০ নেতাকর্মীকে সুখবর দিলো বিএনপি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ১০ জন নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এবার তাদের অব্যাহতি প্রত্যাহার করেছে দলটি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নাজিরপুর উপজেলা বিএনপি।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে পূর্বে কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭নং ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬নং ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মো. জাফর বাহাদুর, নাজিরপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা, ৯নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সোহেল মল্লিককে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।

বিজ্ঞাপন

পরে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় ফোরামে আবেদন করলে দলের নীতিনির্ধারণী পর্যায়ে তা পর্যালোচনা করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission