‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপ নিয়ে বিস্তারিত জানালেন তারেক রহমান

আরটিভি নিউজ

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ , ০৮:০১ পিএম


‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপ নিয়ে বিস্তারিত জানালেন তারেক রহমান
তারেক রহমান

বিএনপির নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ নিয়ে ফেসবুকে বিস্তারিত তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসি-ভিত্তিক আলোচনা এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিয়ে এলো নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net), যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত; এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।

বিজ্ঞাপন

এছাড়া অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে আপনি লিখে জানাতে পারবেন পলিসি বিষয়ে আপনার পরামর্শ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা, এবং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে, যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

আপনার মতামতই ভবিষ্যৎ গড়ার শক্তি। ভিজিট করুন: www.matchmypolicy.net

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission