তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা: রিজভী

আরটিভি নিউজ

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ১২:৪১ পিএম


তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা: রিজভী
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা। একইসঙ্গে এটি হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালান তিনি। 

তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন এ বিএনপি নেতা।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission