ভোটাধিকার রক্ষায় জনগণকে মাঠে নামার আহ্বান মির্জা আব্বাসের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:৩৬ এএম


ভোটাধিকার রক্ষায় জনগণকে মাঠে নামার আহ্বান মির্জা আব্বাসের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

আগামী ১২ তারিখের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিজেদের ভোটাধিকার রক্ষায় জনগণকে সশরীরে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলন করছে এবং জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেননি দাবি করে তিনি বলেন, এই সময়ে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী গুম ও হত্যা করা হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন সামনে এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

দলের নেতৃত্ব প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি শক্ত ভিত্তিতে দাঁড়িয়েছে এবং বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। প্রতিকূল সময়েও আমাদের দলে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়নি। খালেদা জিয়া ও তারেক রহমান সেই শূন্যতা কখনোই তৈরি হতে দেননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি ও খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের জন্য অবদান রাখবেন, আপনারা তার জন্য দোয়া করবেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরিকে বড় সমাধান মনে করলে স্থায়ী সমাধান সম্ভব নয়। চাকরির বাইরে সৃজনশীল উদ্যোগ ও প্রতিষ্ঠান গড়ে তোলার মানসিকতা থাকতে হবে। আজ একটি ফ্রিল্যান্সিং কেন্দ্রে গিয়ে তরুণদের উৎসাহ দেখে আমি আশাবাদী হয়েছি। ফ্রিল্যান্সিং করে এখন বাংলাদেশে ভালো আয় করা সম্ভব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মির্জা আব্বাস আরও বলেন, নিজেকে এমনভাবে গড়ে তুলো, যেন ভবিষ্যতে তুমি আরও একশ জনকে চাকরি দিতে পারো।

পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দিয়ে মির্জা আব্বাস বলেন, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যখন ব্যাংকে চাকরি করতে চান তখন কষ্ট লাগে। আমি বলি, ডাক্তার হয়ে রোগীর সেবা করো, ইঞ্জিনিয়ার হয়ে দেশের কাজে লাগো। দেশ পরিচালনার জন্য যোগ্য লোক দরকার, সেখানে দক্ষতা ও যোগ্যতার যথাযথ প্রতিফলন থাকতে হবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission