যারা এখনও ভোট দেননি, তাদের উদ্দেশে যা বললেন তারেক রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৩ পিএম


যারা এখনও ভোট দেননি, তাদের উদ্দেশে যা বললেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা এখনও ভোট দেননি তাদের ভোট দেওয়ার অনুরোধ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এ নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

বিজ্ঞাপন

454547858

তিনি আরও লিখেছেন, আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন
Posted by Facebook on Date:

 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission