ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে পাওয়া প্রাথমিক ও বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার নিজস্ব ‘গরুর গাড়ি’ প্রতীকে পেয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকে ১৫ হাজার ৯১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লড়ে এই আসন থেকে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রথমবারের মতো বিজয়ী হয়ে সংসদে গিয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও ভোলা সদরের সাধারণ মানুষ তাদের প্রিয় এই নেতার ওপর আস্থা রাখলেন।
আরটিভি/এআর




