হঠাৎ মাঝরাতে এনসিপির বার্তা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৭ এএম


হঠাৎ মাঝরাতে এনসিপির বার্তা
ফাইল ছবি

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৬৪ আসনে জয় পেয়ে গেছেন বিএনপি ও তাদের জোট প্রার্থীরা। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে, বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার।

তবে, নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির অভিযোগ এনে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুন

বার্তায় বলা হয়েছে, বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission