বিএনপি প্রার্থী বড় ভাইকে হারিয়ে দাঁড়িপাল্লার প্রার্থী ছোট ভাই বিজয়ী

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৬ পিএম


বিএনপি প্রার্থী বড় ভাইকে হারিয়ে দাঁড়িপাল্লার প্রার্থী ছোট ভাই বিজয়ী
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে একই পরিবারের দুই সহোদরের মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত বড় ভাইকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ছোট ভাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজিজুর রহমান, প্রতীক ছিল ধানের শীষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ চূড়ান্ত ফল ঘোষণা করেন। এক নজরে ফলাফল,  মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা): ১,০৮,২১০ ভোট আর আজিজুর রহমান (ধানের শীষ): ৮৪,৪২৩ ভোট
ভোটের ব্যবধান: ২৩,৭৮৭।

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ছিলেন ৩,৬২,৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২,৮৪৫টি। মোট ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞাপন

ফলাফল ঘোষণার পর শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান বলেন, রাজনীতির মাঠে তার বড় ভাই গুরুজন। তাকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চান তিনি। জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব না ফেলে এ জন্য সবার দোয়া কামনা করেন নবনির্বাচিত সংসদ সদস্য।

গণমাধ্যমকে তিনি বলেন, এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। একসময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে জামায়াত প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission